Mobile : 01306095776
Daily Alerts:
  • **আপনার শিশুকে টিকা দিন**

  • ** নিয়মিত পৌরকর পরিশোধ করুন, পৌরসভার সকল সেবা গ্রহন করুন।**

  1. home
  2. page
  3. নতুন হোল্ডিং নম্বর ও হোল্ডিং ট্যাক্স প্রদান পদ্ধতি

নতুন হোল্ডিং নম্বর ও হোল্ডিং ট্যাক্স প্রদান পদ্ধতি

পৌরকর নির্ধারণ পদ্ধতি

১। পৌরসভা কর্তৃক নির্ধারতি ফরমে প্রত্যেক করদাতার (ইমরাতের মালিক) এর অবস্থান, বিবরণ, ভবনের পরিমাপ, জাতীয় পরিচয়পত্র, জমির কাগজপত্র, মোবাইল নং, ২ কপি ছবি পাসপোর্ট সাইজের, জমির বার্ষিক মূল্যায়ন, তথ্য সংগ্রকারীর দ্বারা প্রতি ০৫ (পাঁচ) বছর অন্তর, অন্তর হোল্ডিং সমূহের উপর প্রাথমিকভাবে মূল্যায়ন, পুনঃমূল্যায়ণ ও অন্তর্বতীকালীন মূল্যায়ণ করা হয়।
২। প্রাথমিকভাবে ধার্যকৃত বার্ষিক পৌরকর (হোল্ডিং কর, কনজারভেন্সি রেইট, বাতি রেইট, পানি সরবরাহ রেইট, পয়ঃনিষ্কাশন রেইট) ধার্য করে গ্রহকে ১ মাসের সময় দিয়ে নোটিশ/মাইকিং বিজ্ঞতি প্রচার করে অবগত করা হয়।
ওয়ার্ড
৩। পৌরসভা কর্তৃক হোল্ডিং মালিকের প্রাথমিকভাবে ধার্যকৃত পৌরকরে মনোপূত না হলে নির্ধারিত ফরমে কর পুনঃবিবেচনার জন্য প্রশাসক/মেয়র মহোদয়ের নিকট আবেদন করলে কর নিস্পত্তির জন্য কর নিরুপন, ও আদায় বিষয়ক কমিটির মাধ্যমে চূড়ান্ত/সমাধান করা হয়।
৪। কর নিরুপন, ও আদায় বিষয়ক কমিটির মাধ্যমে চূড়ান্ত কর কর আদায় শাখার তথ্য প্রের করা হয়।

পৌরকর আদায় পদ্ধতি

১। পৌরসভাকর্তৃক চূড়ান্ত পৌরকর কর আদায় শাখা কম্পিটার বিল প্রস্তুত করে গ্রহকের নিকট বিলি করে থাকে।
২। গ্রহক পৌর করের বিল পৌরসভা কর্তৃক নির্ধারিত ব্যাংকে ত্রৈমাসিক কর অথবা চলতি অর্থবছরে ০৪ (চার) কিস্তি কর অগ্রিম জমা দিতে পারবেন। চলতি অর্থবছরে কর এক কালিন অগ্রিম জমা প্রদান করলে করের ওপর ১০% হারে রিবেট প্রদান করা হয়।
৩। চলতি অর্থবছরের পৌরকর ৩০ শে জুনের মধ্যে পরিশোধ না করলে পরবর্তী অর্থবছরের ১লা জুলাই হতে উক্ত টাকার উপর ৫% হারে সারচার্জ/জরিমানা করা হয়।
৪। কর পরিশোধকারীর নিজ দায়িত্বে অনুমোদিত ব্যাংকের উপর ইস্যুকৃত চেক/পে-অর্ডার/ডিমান্ড ড্রাফট এর ক্রসচেকে মাধ্যেমে বিল পরিশোধ করতে পারবে।
৫। কর পরিশোধের তারিখ উত্তীর্ন হওয়ার ১ মাসের মধ্যে বিলের সমুদ্বয় টাকা পরিশোধ না করলে দেনাদারের অস্থাবর সম্পত্তি ক্রোক এবং বিক্রয় করে সকল প্রকার খরচসহ সম্পূর্ন পাওনা টাকা আদায় করা হয়।
৬। বিলের ব্যাপারে কোন প্রকার বিরোধ থাকলে বিরোধ, আপিল ইত্যাদি সিদ্ধান্ত সাপেক্ষে আপত্তি সহকারে বিল পরিশোধ করা যাবে।